ফেনীতে ৩ দিনব্যাপী কৃষি মেলা চলছে

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ জুলাই ২০২৩, ০২:৪৩

সংগৃহীত ছবি

ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা। ২০২২-২৩ অর্থবছরে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ফেনী সদর উপজেলা হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এসময় প্রধান অতিথি বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল, নারিকেলসহ নানা ধরনের চারা দিচ্ছে সরকার। একসময় দুষ্প্রাপ্য ছিল সার। যা এখন প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবাদ করতে হবে। এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। তাহলেই ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। কারণ কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান রিপন।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর