সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ জুলাই ২০২৩, ০১:০৬

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে আয়শা বেগম (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর লালখা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আয়শা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মোখলেসুর রহমানের স্ত্রী।

নিহতের দেবর আরিফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে ভাইয়ের জন্য ভাত নিতে গেলে গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারে ভাবিকে। সঙ্গে সঙ্গে সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, বিষয়টি দুঃখজনক। ওই গৃহবধূর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের