জায়েদ খানের দাম ৮ লাখ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ০৬:০৭

সংগৃহীত ছবি

কোরবানির ঈদে পশুর নাম করণ নায়ক-নায়িকাদের নামে এটা যেন এক ধরনের রীতি হয়ে গেছে। নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্মে ১৮ মণ ওজনের একটি সুঠাম দেহের গরুর নামকরণ করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খনের নামে। ক্রেতাদের আকৃষ্ট করতেই এ নাম ব্যবহার করেছেন ‘আর কে অ্যাগ্রো ফার্ম’।

শনিবার (২৪ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ওই ফার্মে গেলে জানা যায়, জায়েদ খানকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অগণিত ক্রেতা-দর্শনার্থীরা।

সিন্ধি জাতের ১৮ মণের ‘জায়েদ খান’র দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। লাল-কালো রঙের গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট। তবে এখন পর্যন্ত জায়েদ খান নামের ওই গরুটির দাম উঠেছে সাড়ে ৬ লাখ টাকা।

খামার মালিকের দাবি, ৭ লাখের অধিক টাকা পেলেই তিনি গরুটি বিক্রি করবেন।

গরুর নাম ‘জায়েদ খান’ রাখার কারণ জানতে চাইলে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, ‘শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তির সময় দুইটি গরু আনা হয়। সে সময় একটির নাম রাখা হয় পাঠান। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। ওই সিনেমা মুক্তির পর চিত্রনায়ক জায়েদ খান ছবির বিষয়ে কথা বলে আলোচনায় ছিলেন। তাই অপর গরুটির নামকরণ করা হয় জায়েদ খানের নামে।’

তবে ভালোবেসেই এমন নামকরণ করা হয়েছে বলে দাবি তার। এছাড়া গরুটিকে ‘জায়েদ খান’ বলে ডাকলেও সে সাড়া দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর