ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ জুন ২০২৩, ১৯:৪৫

সংগৃহীত ছবি

জামালপুর সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্টু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্টু মিয়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া গোদাশিমলা বাজারে ভাড়া দোকানে বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুখোশধারী একদল ছিনতাইকারী তার পথরোধ করে দুইলাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের