পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে পুকুর থেকে মাছ চুরি

আল-আমিন অনিক | ১৭ জুন ২০২৩, ২৩:০৫

প্রতীকী ছবি

পটুয়াখালীর মহিপুরে এক শিক্ষকের পুকুর থেকে প্রতিবেশীদের বিরুদ্ধে রাতের আঁধারে সেচযন্ত্র লাগিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার(১৬জুন) সকালে ওই অভিযুক্তের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিক নাসির উদ্দীন।

এসময় পুকুর মালিক স্কুল শিক্ষক নাসির উদ্দীন বলেন, প্রতিবেশী সালাম ফকিরের ও তার পরিবারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে।

অভিযুক্ত পুরান মহিপুর গ্রামের সালাম ফকিরের ছেলে মাইনুল, সাইফুল, সাহাবালী, আইয়ুব আলী ও সহিদুল ও জামাতা আফজাল ফরাজীসহ ১০ থেকে ১৫ জন জমি দখলের জন্য যৌথ মাছ চাষের পুকুরে সুপার সাম্পান (শব্দ বিহীন) মটর লাগিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) রাতের আধারে পুকুরের সব পানি অপসারণ করে পুকুরে থাকা প্রায় তিন লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। পরে সকাল বেলা পুকুরে পানি এবং মাছ না দেখতে পেয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা তাদের বিভিন্ন ভাবে গালমন্দ ও হুমকি ধামকি দেয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস খাঁন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর