নিষেধাজ্ঞা অমান্য

১০ লাখ মিটার জালসহ আটক ৩২ জেলে

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ২১:৪৯

সংগৃহীত ছবি

পটুয়াখালী কলাপাড়ায় সমুদ্র এলাকায় ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করায় কোস্ট গার্ডের অভিযানে ৩টি ফিশিং বোট, ৩৩০ কেজি সামুদ্রিক মাছ ও ১০ লাখ মিটার সুতার জাল সহ ৩২ জন জেলেকে আটক করা হয়।

বুধবার (১৪ জুন) গভীররাতে উপজেলাধীন আন্দারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, 'অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩' উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আন্দারমানিক নদী সংলগ্ন সমুদ্র মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত তাঁদেরকে আটক করা হয়। পরবর্তীতে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা কর্তৃক উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা মো. আশিক আহমেদ এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত সামুদ্রিক মাছ গুলো নিলামে ৩১ হাজার টাকা ও আটক জেলেদের ৩১ হাজার জরিমানা করে বোট ও জাল সহ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল বলেন, সমুদ্র সম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। এই ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার লক্ষে আমরা সার্বিক তৎপর রয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর