শ্যালিকা অপহরণের দায়ে গ্রেফতার দুলাভাই

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ০২:২৮

সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়ায় শ্যালিকা অপহরণের মামলায় দুলাভাই শাহিন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) রাতে রংপুর মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগের হাট এলাকার ফজলুল হকের ছেলে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান চওরাপাড়া এলাকার মিঠু মিয়ার বড় মেয়েকে দুই বছর আগে বিয়ে করেন শাহিন। তাদের ঘরে এক বছরের এক মেয়ে সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে শ্বশুরবাড়ি যাওয়া আসার সময় শাহিনের নজর পড়ে তার নাবালিকা শ্যালিকা সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ওপর। একপর্যায়ে শাহিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না দিলে গত ১০ জুন বিকেলে স্কুল থেকে ফেরার সময় শাহিন তার শ্যালিকাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর শাহিনের বিরুদ্ধে তার শ্বশুর থানায় অপহরণের অভিযোগ করেন।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইফতেখার খায়রুল সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (১৩ জুন) দিনগত রাতে রংপুর মহানগর এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার নাবালিকা শ্যালিকাকে উদ্ধার করে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (১৪ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর