নিখোঁজের ৩ দিন পর হোটেল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ জুন ২০২৩, ০০:১৫

সংগৃহীত ছবি

নিখোঁজের তিনদিন পর মেহেরপুর শহরের আবাসিক হোটেল এজাজ প্লাজার চতুর্থ তলা থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) বিকেলে হোটেল থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় কতৃপক্ষ। পরে সেখান থেকে অটোরিকশাচালক আব্দুর রহমানের (৫৮) মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে খাবার সময় উজলপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে নাহিদ একটি ভাড়া আছে বলে ফোন দিয়ে আব্দুর রহমানকে ডেকে নেয়। তারপর থেকে তার আর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। রোববার দুপুরে জানতে পারে চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তার ভাই। সেখানে গিয়ে দেখা যায় সে আব্দুর রহমান না। বিকেলে তারা মেহেরপুর শহরে ফিরে আসেন। এখানে সন্ধ্যান মেলে একটি মরদেহের। পরে পরিবারের সদস্যরা তাকে দেখে পুলিশকে নিশ্চিত করে এটি আব্দুর রহমানের মরদেহ। তবে এখন পর্যন্ত তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি দুই-তিনদিন আগের। আর কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের