বরিশাল সিটি নির্বাচন

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ জুন ২০২৩, ০১:২৪

সংগৃহীত ছবি

রাত পোহালেই সোমবার (১২ জুন) অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন)।

রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে সিটি নির্বাচনের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির।

তিনি জানান, ১২৬ টি কেন্দ্রের ৮শ ৯৪ টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন পাঠানো হয়েছে। সকালে ইভিএম মেশিনসহ সকল মালামাল বুঝে নেন প্রিজাইডিং অফিসাররা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে স্ব স্ব কেন্দ্রে চলে যান।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এ জন্য পুলিশের পাশাপাশি ১৬টি র‌্যাবের টিম, ১০ প্লাটুন কোস্টগার্ড, আনাসারসহ সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।

এছাড়া ১২৬ টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর