শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

শীবু শীল, মৌলভীবাজার | ২৪ মে ২০২৩, ২২:৪৫

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন মাধ্যমে শপথ গ্রহণ পক্রিয়ায় কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ’ শীর্ষক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪শে মে) উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স সংস্থা। এতে শিশুর বয়স, শিশু অধিকার, শিশু নির্যাতন, শিশু নির্যাতনের কুফল, বাল্যবিবাহের কুফল, এবং বাল্যবিবাহ করবো না অনলাইন পেইজ সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক শাহেদা আক্তার। কোর সাপোর্ট মডেল (সিএসএম) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোকপাত করেন ব্রেকিং দ্য সাইলেন্স (সিএসএম) এর প্রকল্প কর্মকর্তা কান্তা সরকার এবং ব্রেকিং দ্য সাইলেন্স (লিডার) এর প্রশিক্ষণ কর্মকর্তা প্রভাস নায়েক।

সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তার মাধ্যমে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের প্রতিক্লাব থেকে দুজন লিডার, সকল সঙ্গীত ও আবৃত্তি শিক্ষক। এছাড়াও উক্ত ক্লাবের ২০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর