চট্টগ্রামে ওয়াসার পাইপ ফেটে ভেসেছে সড়ক 

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মে ২০২৩, ০২:১৯

সংগৃহীত
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় ওয়াসার পাইপ ফেটে সড়ক ভেসেছে। হঠাৎ মাঝরাস্তায় কয়েক ফুট উচ্চতা নিয়ে পানি উঠতে দেখে লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়। 
 
আজ রোববার (২১ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে পাইপটি ফেটে যায়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাইপ থেকে অঝোরে পানি বের হয়। 
 
দেখা যায়, বহদ্দারহাট কাঁচাবাজার লাগোয়া চান্দমিয়া সড়কের মাঝখান দিয়ে যাওয়া বড় আকারের একটি পাইপ ফেটে যায়। ইট আর বালুর সড়ক হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। সড়কে পানি জমে হাঁটাচলায় সমস্যা হয়। যানবাহনও অনেকক্ষণ থমকে ছিল।
 
প্রত্যক্ষদর্শী কয়েজকজন লোক বলেন, হঠাৎ শব্দ করে পানির পাইপটি ফেটে যায়। শুরুতে পানি প্রায় ১০ ফুট পর্যন্ত উঠেছিল। পরে ধীরে ধীরে কমতে থাকে। 
 
স্থানীয় বাসিন্দারা বলেন, ইট-বালুর সড়কটি নিয়ে এমনিতেই দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন এলাকাবাসী। এখন ওয়াসার পাইপ থেকে পানি জমে রাস্তায় হাঁটতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাইপ ফেটে যাওয়ার পরপরই ওয়াসার কর্মকর্তাদের জানানো হয়। কিন্তু ঘণ্টা পার হলেও পানি বন্ধ হয়নি। 
 
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ বলেন, খবর পেয়ে পাইপের ভাল্ভ বন্ধ করতে লোক পাঠানো হয়েছে। আর রাতে যানবাহন কমলে পাইপটি মেরামত করা হবে। 
 
ওয়াসার পাইপ ফেটে দুর্ভোগে পড়ার চিত্র নগরীতে নতুন নয়। প্রতিদিন যে পরিমাণ পানি উৎপাদন করে, এর ৩০ ভাগই গ্রাহকের কাছে পৌঁছায় না। সিস্টেম লস বা কারিগরি ত্রুটির কারণে এ পানি নষ্ট হয়। টাকার হিসাবে ক্ষতি হয় প্রায় ১৪২ কোটি।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের