নদী ভাঙন হবে আমরা কাজ করে যাবো বললেই রাতারাতি কাজ করা যাবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি | ২২ মে ২০২৩, ০১:৪৮

ছবি- সংগৃহীত

‘নদী ভাঙন হবে আমরা কাজ করে যাবো। বললেই রাতারাতি কাজ করা যাবে না।’ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র বেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকবো। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোড়েসোড়ে লক্ষ্য রাখে।

করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই। প্রকল্প চলমান আছে। ধীরগতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।”

এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

চিলমারীর কাচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোট যোগে তিনটার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর