নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ৮ মে ২০২৩, ২৩:৪৫

ছবি- সংগৃহীত

নোয়াখালীর সুধারাম থানার পুলিশ আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ (৫৪) জেলার সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আবদুল হক মাওলানা বাড়ির মফিজ মিয়ার ছেলে।    

সোমবার (৮ মে) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে প্রযুক্তির সহায়তায় খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় শফিউদ্দিন হত্যা মামলার মূল আসামি মাজহারুল ইসলাম ফরহাদ। ওই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যুর পর থেকে আসামি পলাতক হয়ে আত্মগোপন চলে যায়।

আসামি নিজেকে রক্ষার জন্য নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয় পত্র তৈরী করে। নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। পরে তথ্য প্রযুক্তি ও র‌্যাব এর সহায়তায় সুধারাম মডেল থানার একদল পুলিশ চট্টগ্রামের খুলশী থানা এলাকা তাকে গ্রেফতার করে।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর