ভ্রাম্যমাণ আদালত জেরা করায় বাইকে আগুন দিলেন যুবক

শিবু শীল, মৌলভীবাজার | ৮ মে ২০২৩, ২০:২০

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেরা করায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন মামুন আহমদ নামের এক যুবক।‌

রবিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মামুন আহমদ নিজের মোটরসাইকেলে আগুন দেওয়ার দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

মামুন আহমদ বলেন, গতকাল আমি মোটরসাইকেলের কাজের জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে আসি। আজ দুপুরে বাড়ি থেকে পাম্পে এসে মোটরসাইকেলের তেল কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটক করে। তখন আমি জানাই যে আমার মোটরসাইকেলের কাগজসহ সকল কিছু আছে এবং সেগুলো ওয়ার্কশপে রাখা আছে। এ সময় তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি সাদা কাগজে স্বাক্ষর করিনি। পরে তারা আমার নাম-ঠিকানা লিখে স্বাক্ষর করার জন্য বলে। আমি তাতেও স্বাক্ষর করিনি। একপর্যায়ে স্বাক্ষর করার জন্য তারা আমাকে জোর করে। এতে ক্ষোভে আমি আমার মোটরসাইকেলে আগুন লাগিয়ে দিই।

এ বিষয়ে জানতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এক মোটরসাইকেল চালককে জেরা করায় সে নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর