হত্যাচেষ্টাকালে অস্ত্রসহ আটক ১

আল-আমিন অনিক, কলাপাড়া প্রতিনিধি | ৬ মে ২০২৩, ১৭:৪৮

ছবি- সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে হত্যাচেষ্টাকালে অস্ত্রসহ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক যুবক আটক হয়েছে।

শুক্রবার (৫ মে) রাতে তাকে একটি দেশীয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়ালসহ আটক করে মহিপুর থানা পুলিশ।

জানা গেছে, ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (৪৮)‌ ও তার স্ত্রী মোসাঃ পপি আক্তারকে (৩৮) মাসুম বিল্লাহ সহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালানোর সময় মাসুম বিল্লাহ অস্ত্রসহ স্থানীয়দের হাতে আটক হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে নিয়ে যায়।

আটককৃত মাসুম বিল্লাহ ডালবুগঞ্জ ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আলী আকাব্বর হাওলাদারের ছেলে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, স্থানীয় জনতা মাসুমকে অস্ত্রসহ আটক করে পুলিশে খবর দিলে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে দেশীয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে।

আজ শনিবার ৬ই মে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর