শ্রীপুরে টাস্কফোর্সের অভিযান, পাথর জব্দ ও উন্মুক্ত নিলাম

মো. সাজ উদ্দিন, সিলেট | ১৩ এপ্রিল ২০২৩, ০০:২৯

ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম এর নেতৃত্বে শ্রীপুর এলাকায় অভিযানে নামে পুলিশ ও বিজিবি সদস্যরা।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে পাথর জব্দ করা হয়। পাথর রাখার জায়গা সমান না, তাই পরিমাপে ভিন্নমত থাকায় ঘনফুট হিসেবে উন্মুক্ত নিলাম হয়েছে। প্রতি ঘনফুট ৭৫ টাকা করে ১৮০০ ঘনফুট বিক্রি হয়েছে, বাকিটা বিক্রি শেষ হলে বলা যাবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক মোড়ল, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ শ্রীপুর ক্যাম্প কমাণ্ডার নায়েব সুবেদার মকবুল হোসেন সহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর