পাত্রী না পেয়ে কিশোরীকে ‘অপহরণ’ করল সৌদি প্রবাসী

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ০৩:১২

সংগৃহীত

বয়স বেশি হওয়ায় পাত্রী পাচ্ছিলেন না নোয়াখালীর কবিরহাট উপজেলার সৌদি প্রবাসী এক ব্যক্তি। তার নাম মো. সুমন, বয়স ৪০। বিয়ের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গ্যাং নিয়ে স্কুলছাত্রী অপহরণ করেন তিনি।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ভোরে কুমিল্লার দাউদকান্দি থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসসহ ওই প্রবাসী এবং তার সাত সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রবাসীর সুমন নরোত্তমপুরের ৩ নম্বর ওয়ার্ডের লুৎফুল হক সর্দারের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে কিশোরীকে তুলে নেওয়ার এ ঘটনা ঘটে। ওই রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন- সুমনের ভাগ্নে হাছান, আলাউদ্দিন ইমন, সহযোগী মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. সাগর, মাইক্রোবাসচালক মো. ইয়াছিন আরাফাত সাকিব ও চালকের সহকারী সাবের হোসেন সাব্বির।

তাদের বিরুদ্ধে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেছেন। মামলায় সুমনের বোন-ভাগ্নেসহ আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেন কবিরহাট থানায় সংবাদ সম্মেলনে বলেন, ছয় মাস আগে সুমন সৌদি আরব থেকে দেশে আসেন। কিন্তু দীর্ঘদিনেও বিয়ের জন্য পাত্রী খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত ছিলেন। পরে নবম শ্রেণি পড়ুয়া প্রতিবেশী এক মেয়েকে তুলে নেওয়ার পরিকল্পনা করেন তিনি। সোমবার ইফতারের সময় সহযোগীদের নিয়ে ওই কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে যান সুমন। এ সময় স্কুলছাত্রীর মা ও ভাবিকে মারধরও করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে অভিযানে নামে পুলিশ। রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে কুমিল্লার দাউদকান্দিতে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়। সুমন ওই স্কুলছাত্রীর মাকে ভাবি ডাকেন। তার (ভাবির) ছোট মেয়েকে বিয়ে করার জন্য তুলে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। পরে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এসটি/এসকে

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের