মাটিরাঙ্গায় ইউপি চেয়ারম্যানের সততা স্টোর উদ্বোধন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি | ২ এপ্রিল ২০২৩, ০৫:৩৮

ছবি- সংগৃহীত

'শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ), বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গা ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধন করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন। এ সময় তিনি ১২ জন দরিদ্র্য শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ এবং অত্র বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধানা দেন তিনি।

একই সময়ে গোমতী আইডিয়াল স্কুল এন্ড কলেজে নিজ অর্থায়নে ১৫ জোড়া টেবিল বিতরণ করেন।

শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে মন্তব্য করে গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা থাকা জরুরি। জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষর্থীদের মন দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন তিনি।

এ সময়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আমিরুল হাসান, ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ১৮৯ নং গোমতীর হেডম্যান রন্জিত, প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের