মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৩

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১০:০৮

ফাইল ছবি

শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিরাজ ওঝা, শাহিন শেখ ও শাহিন মাঝি (৩৬) নামে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে গেলে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হয়। শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়ার মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল জমাদ্দার বলেন, হাসপাতালে শাহিন শেখ নামে একজনকে সন্ধ্যার আগে হাসপাতালে এনেছিল তার স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত অন্যরা হলেন— এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫) ও আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৩৬)। নিহতরা ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর