বর্নাঢ্য আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবস পালন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি | ২৭ মার্চ ২০২৩, ০৫:০৮

ছবি- সংগৃহীত

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার ২৬ মার্চ সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধূরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাষণ দেন। এ সময় তাদের সাথে ছিলেন মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জাকারিয়া ।

একই সময়ে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের  মাঠে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একই সাথে অনুষ্ঠিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথীরা।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা থানার এসআই মো: সাদ্দাম হোসেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত হোক, মহান স্বাধীনতা দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা।

এর আগে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠান এবং চমৎকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথীরা।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের