যথাযথ মর্যাদায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি | ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৯

ছবি- সংগৃহীত

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

রোববার (২৬ মার্চ) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সময়ে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রবেল প্রমুখ।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ালীউল্ল্যাহ, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

তারা বলেন, স্বাধীনতার এত বছরেও স্বাধীনতা বিরোধীরা গভীর ষড়যন্ত্রে মেতে আছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের