শেয়াল তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল শিশুর

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ মার্চ ২০২৩, ১৯:০২

সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় একটি হাঁসের খামারে শেয়াল তাড়ানোর জন্য তৈরি করা হয় বৈদ্যুতিক ফাঁদ। এতে মোহাম্মদ ইব্রাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৫ মার্চ) ইফতারের আগে উপজেলার পোগলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাউসারের হাঁসের খামারে এ দুর্ঘটনাটি ঘটে।

মোহাম্মদ ইব্রাহিম একই গ্রামের মতি মিয়া ও বিলকিস আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে কাউসার নামে এক ব্যক্তি তার হাঁসের খামারের বাউন্ডারি রেলিংয়ে শেয়াল তাড়ানোর জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে। ইফতারের আগে খামারের পাশ দিয়ে যাওয়ার সময় সেই ফাঁদে বিদ্যুতের শর্ট হয় ইব্রাহিমের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিমের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ডিউটি অফিসার এএসআই হারুন অর রশিদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ওইদিন রাতেই ইব্রাহিমের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

এসটি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর