পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৭ হাজারে

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মার্চ ২০২৩, ২০:১২

সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মার দুটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। ইলিশ দুটির ওজন ছিল প্রায় চার কেজি। বিক্রেতার লাভ হয়েছে ১ হাজার ২০০ টাকা। 

আজ শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

দৌলতদিয়া ঘাটের মৎস্যজীবীরা বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের পাশে জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে। পরে আজ শনিবার সকালে মাছ দুটি দৌলতদিয়া ঘাটসংলগ্ন দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসা হয়। এ সময় প্রকাশ্য নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ নিলামে শরিক হয়ে চার কেজি ওজনের দুটি ইলিশ মাছ প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে তার দোকানঘরে নিয়ে আসেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে চার কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি চার হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মুঠোফোনে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। পরে আজ সকালেই ঢাকার এক পরিচিত ব্যবসায়ী কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন। ইলিশ দুটি বিক্রি করে তার লাভ হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান বলেন, জেলেরা নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞার তাৎপর্য বুঝতে পেরেছেন। তাই ওই সময়ে মাছ ধরা থেকে বিরত থেকেছেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। এটা এ অঞ্চলের জেলেদের জন্য সুখবর বটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর