গরু চুরির মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ মার্চ ২০২৩, ১২:৪৫

সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুরে গরু চুরির মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম জেবিনকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয় তাকে। পরে বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি মারা যান। এ ঘটনার জেরে ওই দিন প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে অন্তত ৪০টি ঘর পুড়িয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগের সময় সিরাজুল হকের চারটি গরু চুরি ও লুটপাট করে। এর পর ২৩ ফেব্রুয়ারি সিরাজুলের স্ত্রী গৌরীপুর থানায় অগ্নিসংযোগ, গরু চুরি ও লুটপাটের মামলা করেন। ওই মামলায় জহিরুলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক উমর ফারুক স্বাধীন গণমাধ্যমকে বলেন, জহিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য। তাকে সন্দেহজনকভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি ষড়যন্ত্রের স্বীকার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর