বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

সময় ট্রিবিউন ডেস্ক | ২০ মার্চ ২০২৩, ২৩:৩৪

সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

গত রোববার (১৯ মার্চ) স্থানীয় আওয়ামী লীগ নেতা এমএনএইচ জাকির হোসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-৫ আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

জানা যায়, কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত 'উচ্ছ্বসিত সুবর্ণ' নামের ম্যাগাজিনে স্থানীয় এক জামায়াত নেতার ছবিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিজ্ঞাপন ছাপানো হয়। ওই ম্যাগাজিনের দ্বিতীয় পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৃতীয় পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপানো হয়। এতে ওই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু ও সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু বলেন, আমরা অত ভেবে কাজটি করিনি। আমরা টাকার বিনিময়ে বিজ্ঞাপন ছেপেছি।

কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক এমএম শাহাবুদ্দিন টুটুল জানান, এতবড় ভুল মেনে নেওয়া যায় না। ম্যাগাজিনে কীভাবে বঙ্গবন্ধুর ছবির আগে একজন জামায়াত নেতার ছবি ছাপানো হলো? বিজ্ঞাপনের অধ্যায়েই জাতির জনক বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এছাড়া বিষয়টি নিয়ে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের একাধিক শিক্ষক জানান, ম্যাগাজিন প্রকাশের আগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কলেজের অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করেননি।

কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, আমি অনেক পরে বিষয়টি জানতে পেরেছি। ম্যাগাজিন ছাপানোর আগে কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি শিক্ষকরা। কোন অবস্থাতেই কলেজ কর্তৃপক্ষের কাছে এ ধরনের কাজ আশা করিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর