নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সময় ট্রিবিউন ডেস্ক | ১৮ মার্চ ২০২৩, ২২:০১

সংগৃহীত
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারী ও ৩৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ২টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ।  
 
আজ শনিবার (১৮ মার্চ) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ ও টান ঘোড়াশাল লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন অজ্ঞাত ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই ট্রেনে কাটা পরে ঘোড়াশাল লেভেল ক্রসিং-সংলগ্ন অজ্ঞাত পুরুষ নিহত হন। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 
 
পুলিশ জানায়, স্থানীয়রা কেউ ওই নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করতে পারেননি। দুপুর পৌনে ২টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান উপপরিদর্শক সাইফুল ইসলাম। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর