ফরিদপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৮

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ১৮:০৩

সংগৃহীত ছবি

ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ও কানাইপুর ইউনিয়নে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী কুকুরটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কানাইপুরের হলুদবাড়িয়া গ্রাম থেকে একটি কুকুর হঠাৎ যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। প্রথমে কানাইপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামের এক শিশুকে কামড় দেয়। এরপর ফুশরা, সাঁচিয়া, বিল নালিয়া, তাম্বুল খানা ও সবশেষে শোলাকুন্ডু গ্রামে কুকুরটি তাণ্ডব চালায়। পরে কানাইপুরের শোলাকুন্ডু এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা।

কানাইপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, কানাইপুর ও পাশের ইউনিয়নের বিভিন্ন বয়সী প্রায় ৩০-৪০ জনকে কুকুর কামড়ে আহত করে। তাতে সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা বলেন, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নারী-শিশু-বৃদ্ধসহ ৩৮ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কয়েকজনকে ভর্তি করা হয়। গুরুতর আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাক্সিন থাকায় চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হয়নি। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর