নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলে আটক

সময় ট্রিবিউন ডেস্ক: | ৯ মার্চ ২০২৩, ২৩:০০

সংগৃহীত ছবি

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে জাটকা ধরার দায়ে ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১৮৮ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (৮ মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে ২৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে আট জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা ও ১২ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছাড়া পায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর