কক্সবাজারে বিজিবির বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

সময় ট্রিবিউন ডেস্ক | ৫ মার্চ ২০২৩, ০২:৫৪

সংগৃহীত

কক্সবাজার জেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার লোহাগাড়ার সীমান্তবর্তী এলাকা আজিজনগরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ শনিবার (০৪ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর জেলা পরিষদ গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চিরিঙ্গা হইওয়ে থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের আবুল বশরের ছেলে আব্দুল হামিদ (৩০), করমুহুরী পাড়ার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও দানুমিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।

চিরিঙ্গা হইওয়ে থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পিকআপভ্যানটি চকরিয়া থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছিল। পথে আজিজনগর এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।

লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর