৭ দিনের জন্য স্থগিত চিকিৎসকদের কর্মবিরতি

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ মার্চ ২০২৩, ০১:৪৯

ছবি: সংগৃহীত

খুলনায় চিকিৎসকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দেওয়া কর্মবিরতি সাতদিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা।

শনিবার (৪ মার্চ) দুপুরে বিএমএ ভবনে খুলনা আওয়ামী লীগের শীর্ষ নেতা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও খুলনা বিএমএ নেতারা বৈঠকের পর দুপুরেই কাজে ফেরেন চিকিৎসকরা।

বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন চিকিৎসক নেতারা।

নগরীর সাত রাস্তা মোড়ে বিএমএ ভবনের সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশিদা সুলতানা, খুলনা বিএমএ সভাপতি ডা. বাহারুল আলম ও সাধারণ সম্পাদক ডা. মেহেদি নেওয়াজসহ চিকিৎসকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করা হয়।

বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম আরও বলেন, আমাদের কর্মসূচি আজ থেকে সাতদিনের জন্য স্থগিত করা হলো। তবে সন্ধ্যায় সাধারণ সভা শেষে কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের