প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

সিলেট প্রতিনিধি, সিলেট | ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৯

ছবি-সংগৃহীত

প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ০২:০০ ঘটিকার দিকে উপজেলার গোয়াবাড়ি মুজিবনগর এলাকা থেকে ঐ তরুণীকে আটক করে বিজিবি।

আটক তরুণী ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাস (১৯)। তাকে ভারতীয় বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান-প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ঐ যুবকের পরামর্শে তিনি বাংলাদেশে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস (১৯) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর