চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনার ভাঙচুর: ৪ জন গ্রেপ্তার

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ৪ অক্টোবর ২০২২, ০৪:৫১

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার গত শনিবার ১ অক্টোবর রাত ০০.৩০ মিনিটে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ৪ আসামি কে গ্রেফতার করেছে।

গ্রেপ্তার করা যুবকরা হলো তারেক রহমান (৩১) পিতাঃ মৃত মজিবুর রহমান, মোঃ নয়ন (১৯) পিতাঃ মৃত জহুরুল, আব্দুল কাইয়ুম (২০) পিতা শাহাবুদ্দিন ও নূর মোহাম্মদ (১৮) পিতাঃ মোঃ বাবলু। তাদের বাড়ি বিদ্যালয় সংলগ্ন বিদিরপুর এলাকায়। গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী ও অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদয়।

পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সঙ্গে এম এম হক আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ পান্নার পূর্ব শত্রুতার জের হিসেবে তার ভাইরা তারেক রহমানকে দিয়ে এই কাজ ঘটিয়েছে।

শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মেহেরুন নেসা বাদী হয়ে
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তারেক, কাইয়ুম, নয়ন ও নূর মোহাম্মদ সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ মিনার ভাঙ্গার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের