দুর্গোৎসব উপলক্ষে বিসর্জন ঘাট পরিদর্শনে- মসিক মেয়র টিটু

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮

সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

রবিবার বিকেলে বিসর্জন ঘাটের প্রস্তুতি বিষয়ে প্রশাসন, পুলিশ ও সনাতন ধর্মের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মসিক মেয়র। পাশাপাশি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মেয়র চলমান বৃষ্টির কথা মাথায় রেখে বিসর্জন ঘাট প্রস্তুত এবং ঘাটে আগত প্রতিমাবাহী যানবাহনসমূহের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে প্রস্তুতি নিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় মেয়র টিটু জানান, প্রতিবারের মতই দুর্গোৎসবকে উৎসবমূখর এবং স্বাচ্ছন্দময় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসর্জন ঘাটে নিরাপত্তায় আলোর ব্যবস্থা, সিকিউরিটি ক্যামেরা, ঘাটের সড়ক প্রস্তুতকরণ, মেডিকেল ক্যাম্পসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মসিকের প্যানেল মেয়র-১ মোঃ আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, মসিকের সচিব রাজীব কুমার সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, জেলা প্রশাসন কার্যালয়ের এডিএম তাসলিমা মোস্তারী, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) মো: জিল্লুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কামিটির সভাপতি এড. রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এড. পিযুষ কান্তি সরকার, মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর সাহা, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দসহ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর