কোস্টগার্ডের অভিযানে ১৩টি স্বর্ণের বার জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১১

সংগৃহীত

কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্ত বিসিজি স্টেশন টেকনাফের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বরইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ উপজেলার বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার হতে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে নেমে একজন ব্যক্তিকে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাকে থামার সংকেত দেওয়া হলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর