বাল্যবিবাহ পন্ড: বর-শ্বশুরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:৪০

সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড করে বর কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবা মিজানুর রহমান ও হবু বর শাহাদাত হোসেনকে আলাদা আলাদা ভাবে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে মল্লিকা দীঘির পাড় এলাকার কিশোরীর (১৪) সঙ্গে একই গ্রামের শাহাদাত হোসেনের সঙ্গে বিয়ে ঠিক হয়। ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্যবিবাহের সব আয়োজন পণ্ড করে দেয়া হয়। এছাড়া অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় হবু বর শাহাদাত হোসনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করতে আসায় বর কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দুইজনকে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর