বান্দরবানে সীমান্তের স্থলমাইন বিস্ফোরনে এক যুবকের পা বিছিন্ন

আকাশ মারমা, বান্দরবান | ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮

সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তের স্থলমাইন বিস্ফোরনে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা(২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের এই ঘটনাটি হয়।

আহত- অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যা'র ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ। 

তিনি জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরনে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে যুবক আহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গরু চারণ করার সময় সীমান্তবর্তী ওপারে তার গরু চলে গেলে যায়। গরুটিকে ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সিমান্তে পুতে রাখা স্থলমাইন বিষ্ফোরিত হয়ে অন্ন্যথাইং তঞ্চঙ্গ্যা'র বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থল মাইন বিষ্ফোরিত হয়ে তমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছন স্থানীরা।

তিনি আরো বলেন মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিষ্ফোরিত হয়ে প্রতি বছর এধরণের ঘটনা ঘটে থাকে।

এব্যাপারের প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে কোন উত্তর মেলেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের