অধ্যাপক বাঁধন কুমার দাসকে সম্মাননা প্রদান করলো উৎসর্গ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪

সংগৃহীত

স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা, ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাঁধন কুমার দাস এর শেষ কর্মদিবস আগামী ১৯শে সেপ্টেম্বর। কিন্তু এসএসসি পরীক্ষাজনিত কারণে আগামীকাল থেকে কলেজ বন্ধ থাকায় আজ তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের থেকে বিদায় নেন। গুণী এই শিক্ষকের অবসর উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বুধবার দুপুরে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

এ সময় শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসাইন, সহকারী অধ্যাপক আশুতোষ রায়, সহকারী অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল বাছির ও মো. আশরাফুল আলম এবং কলেজের সিনিয়র শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করেন উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি সাগর মাহমুদ, সাবেক সহ- সভাপতি নাজমুল হোসেন, কার্যকরী সদস্য আকরাম হোসেন, তানভীর আকন্দ ও আহাদুল ইসলাম আখলাক। এছাড়াও উৎসর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল বাছির, সম্মানিত উপদেষ্টা ইমরান হোসেন ও জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি জিল্লুর রহমান রিয়াদ এসময় উপস্থিত ছিলেন।

পদার্থ বিজ্ঞানে বিএসসি এবং এমএসসি শেষ করার পর বাঁধন কুমার দাস ১৯৮৮ সালের ৩০ শে আগস্ট পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে যোগদান করেন। ৩৪ বছরের বেশি সময় ধরে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে শিক্ষকতা করার পর সহকারী অধ্যাপক হিসেবে অবসরে যাচ্ছেন তিনি। দক্ষিণ ফুলবাড়ীয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের শুরু থেকে বর্তমান অগ্রগতি অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সহকারী অধ্যাপক বাঁধন কুমার দাস। সেইসাথে এলাকার শিক্ষা বিস্তারে নিরবে কাজ করেছেন তিনি।

স্থানীয়দের মতে, "হাজার হাজার শিক্ষার্থীকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন অধ্যাপক বাঁধন। অর্থনৈতিকভাবে দরিদ্র শিক্ষার্থীদের সকল প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন নিজের সন্তানের মতো। কোনো শিক্ষার্থী কখনোই তার কাছ থেকে খালি হাতে ফিরে আসেনি।"



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর