ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা প্রতিনিধি | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৮

সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাঈম হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। দুর্ঘটনায় নিহত নাঈম হোসেন রাজশাহীর একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈম ও তার বন্ধু শিশির হোসেন মোটরসাইকেলে যোগে ভাঙ্গুড়া থেকে চাটমোহরে যাওয়ার উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে সকাল ১১টার দিকে মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। 

এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম হোসেন সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকার নিচে তার দুই পা চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন নাঈমকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের