ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে পিটিয়ে আহত করলেন ইউপি সদস্য

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬

সংগৃহীত

সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংবাদিক জুনাইদ কবিরকে বেধরক পিটিয়েছে এক ইউপি সদস্য ও তার লোকজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া জহুরা মার্কটে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক জুনাইদ কবির ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক 'প্রতিদিনের সংবাদ'' পত্রিকার জেলা প্রতিনিধি।

অভিযুক্ত আরিফ নারগুন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়াডের ইউপি সদস্য এবং তিন নম্বর ওর্য়াডের সভাপতি।

সাংবাদিক জুনাইদ কবির বলেন, নারগুন ইউনিয়নের তিন নম্বর ওর্য়াডে একটি আখক্ষেত কর্তনের ঘটনায় ইউপি সদস্য আরিফের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার নেয়া শেষে ঐ ইউনিয়নের চেয়ারম্যানের সাক্ষাৎকার নেয়ার জন্য পরিষদের উদ্দেশ্যে রওনা হই।

পথে কহরপাড়া জহুরা মার্কটে ইউপি সদস্য আরিফ ও তার লোকজন আমার পথরোধ করে, এরপর লাঠিসোটা দিয়ে বেধরক মারপিট শুরু করে। মারপিটের এক পর্যায়ে ইউপি সদস্য আরিফ জহুরা মার্কটের একটি দোকান ঘরে আমাকে আটক করে রাখে।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংবাদকর্মীর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক জুনাইদ কবিরকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাণীশংকৈল প্রেসক্লাবসহ জেলার সাংবাদিকরা।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, লেখালেখি করলে বা তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের মারপিট, হামলা-মামলাসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। অপরাধীদের কোনো প্রকারই ছাড় দেওয়া ঠিক হবে না। আমি চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, আজ জাতির বিবেকরা মারপিটের শিকার হচ্ছে। সত্যি এসব ঘটনা দুঃখজনক। সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

অবিলম্বে সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিট ও হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।অভিযুক্ত ইউপি সদস্য আরিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন মারপিটের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিট করা হয়েছে বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের