কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

কুড়িগ্রাম প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫০

সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর ২৩দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসব। এজন্য মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কারিগররা।

জেলার বিভিন্ন পূজামন্ডপ ও প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতিমা তৈরির ব্যবসায়ী কারিগর গোবিন্দ রায় (৪০) বলেন, বাজারে সব কিছুরই দাম বৃদ্ধি পেয়েছে।

প্রতিবছর এ সময় ১০ থেকে ১২টি প্রতিমা তৈরি করে থাকি। এ বছর মাত্র ৭টি প্রতিমা তৈরির কাজ করছি। কি হবে জানিনা। এখন পর্যন্ত কেউ পূজা মন্ডপে প্রতিমা নেয়ার জন্য বায়না দিতে আসে নাই। তারপরও মনে সাহস নিয়ে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছি। প্রতিটা প্রতিমা তৈরিতে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা।

প্রতিমা কারিগর রামকৃষ্ণ ওরফে কাশীনাথ রায় (৪৫) এর স্ত্রী স্মৃতি রানী জানান, প্রতিবছর ১২ থেকে ১৪ টি প্রতিমা তৈরি করে থাকি। স্বামীর পায়ের সমস্যার কারণে এবার দুজন মিলে ৭টি প্রতিমা তৈরি করছি। একই ধরণের কথা জানালেন সুজন চন্দ্র মহন্ত (৩০)।

জেলা পূজা উদর্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, এই জেলাজুড়ে ৪৯০ থেকে ৪৯৫ টি পূজা মণ্ডপে শারদীয় উৎসব পালনের প্রস্তুতি চলছে। সেই সাথে পূজা মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল, গেট, তোরণসহ বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজের প্রস্তুত্তি নিচ্ছে পূজা আয়োজক কমিটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের