মাদক ব্যবসায় জড়িত থাকায় পুলিশের পাঁচ সদস্য গ্রেফতার

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার সাথে জড়িত ও সহযোগীতার অভিযোগে এক এসআই, দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফকারকৃতরা হলেন, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), স্থানীয় মো. আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন শেখ (২৬)। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এসআই ফজিকুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় ভালুকা থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার জামুরভিটার আতিকুর রহমান আতিকের ছেলে মো. আশিকুর রহমান নিরব ও একই এলাকার কাদের শেখের ছেলে খোকন শেখ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এসময় আটককৃতরা জানায়, এসআই মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুশফিকুজ্জামানের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। পরে আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মডেল থানার কনস্টেবল আব্দুল মান্নানকে পুলিশ হেফাজতে নিয়ে তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড টিএন্ডটি রোডস্থ ভাড়া বাসায় তল্লাসি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একই অভিযোগে এসআই মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে পুলিশি হেফাজতে নিয়ে মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর