বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪০

সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধীনে বান্দরবানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবান অরুন সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দেন পার্বত্য মন্ত্রী।

অনুদান তথ্য মতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২০২০-২১ অর্থবছরে তিন পার্বত্য জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২ হাজার ২শত ২৩ জনের পড়ুয়া শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়।

যার মধ্যে বান্দরবান জেলায় কলেজ পর্যায়ের ৩শত ৩০ জন ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০৩ জন সহ মোট ৭৩৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ৬৩ লাখ ৪০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়াও রাঙামাটিতে কলেজ পর্যায়ের ৩ শত ৯০ জন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৬৩ জন সহ সর্বমোট ৭৫৩ জন
ও খাগড়াছড়ি জেলায় কলেজ পর্যায়ের ৩২৭ ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ৪১০জন সহ সর্বমোট ৭৩৭ জনের শিক্ষার্থী মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।।

বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো শেখ ছাদের, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম চৌধুরী, পৌর মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উপ-সচিব জসিম উদ্দিন, বান্দরবান মহিলা কলেজ অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ নুরুল আবসার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সিরাজুল ইসলামসহ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের