ধানখেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে নিহত ১, আহত ৪

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে একসাথে আটজন শ্রমিক ধানখেতে নিড়ানি দেওয়ার সময় পিয়ার মোহাম্মদ (২৮) নামে এক যুবক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। মৃত পিয়ার মোহাম্মদ ওই গ্রামের সলেইমান আলীর ছেলে।

মহসিন আলী (৩০) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। আহত অন্য বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

৩নং বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শিদের বরাতে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেতে নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে সাথে সাথে পিয়ার মোহাম্মদের মৃত্যু হয় এবং এতে গুরুত্ব আহত হন মহসিন আলী তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর