নদী ভাঙন ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ছাগলসহ নগদঅর্থ বিতরণ

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ২১:২৭

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নদী ভাঙন ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ছাগলসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এছাড়াও গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইফফাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার, তসিকুল ইসলাম তসি চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, তোসিকুল আলম বাবুল ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, নাসরিন আক্তার মহিল ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, নাঈমা খান সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন সদর উপজেলা সমাজসেবা অফিসার সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন পরিষদের ১৪০ জন পুরুষ ও মহিলা গ্রাম পুলিশকে উন্নতমানের পোশাকসহ প্রয়োজনীয় পরিধানযোগ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে ১২ জন ভিুককে পুনর্বাসনের লক্ষে প্রত্যককে ৩টি করে ছাগল, নগদ ৩ হাজার টাকা ও ১টি করে শাড়ি, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ জনকে ৫ হাজার টাকা করে ৩ লাখ টাকা প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর