প্রেমিকের সহযোগীতায় প্রেমিকাকে গণধর্ষণ: গ্রেফতার ৩

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০৭:২১

সংগৃহীত

রাজধানীর ডেমরায় কবির হোসেন ওরফে জামাল (৩৫) নামে এক লম্পট প্রেমিকের সহযোগীয় ৩০ বছর বয়সী এক প্রেমিকা পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী মঙ্গলবার দিনগত রাতে তার প্রেমিকসহ অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন-ডেমরার শূন্যা টেংরা এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে মো. মোবারক মিয়া (২৬), একই এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. নয়ন (২২),মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আশরাফ উদ্দিন কালু (৩৫) ও দ্বীন ইসলামের ছেলে মো. রানা (২১)। এদের মধ্যে পুলিশের কাছে আটক মোবারক, নয়ন ও কালুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষিত ওই নারীর সঙ্গে পরিচয়ের মাধ্যমে ঘনিষ্ট বন্ধুত্ব হয় জামালের। গত ২৭ আগস্ট সন্ধায় জামালের প্রস্তাবে ডেমরায় ঘুরতে আসেন ওই নারী। এদিকে জামাল তাকে নিয়ে আমুলিয়া মডেল টাউনের পশ্চিম দিকে নিরিবিলি এলাকায় আসলে উক্ত ৪ ধর্ষক তাদের গতিরোধ করে। এ সময় কু-প্রস্তাব দিলে তা প্রত্যাক্ষান করে ওই নারী। এ ঘটনায় জামাল কৌশলে সরে পড়লে অভিযুক্তরা ভুক্তভোগীকে ওখানকার অস্থায়ী ড্রেজার মেশিন ঘরে নিয়ে ২৮ আগস্ট দুপুর পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর