ঝিনাইগাতীতে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

শেরপুর প্রতিনিধি | ১ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯

সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে ইসমাইল হোসেন অন্তর (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

৩১ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।

জানা যায়, নিহত অন্তর মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও শেরপুর জেলা শহরের সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অন্তর পার্শ্ববর্তী দরগাহ খালে গোসলের সময় সাতাঁর কাটছিল। এক পর্যায়ে বেশি পানিতে ডুবে যায় অন্তর।

পরে স্থানীয় লোকজন এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর সাঁতার জানতো না বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর