খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ১৫ আগস্ট উপলক্ষে শোক সভা

মো. মহাসিন মিয়া, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | ২৮ আগষ্ট ২০২২, ০২:২১

সংগৃহীত

"মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার" এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট (শনিবার) খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র ডিসি পার্কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও আগামী সম্মেলন বাস্তবায়ন কমিটির আয়োজনে শোক সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আগামী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আফতাব উদ্দিন চৌধুরী।

সভার শুরুতেই শোক সভার অংশ হিসেবে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এসময় বক্তারা দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সহ দেশের সার্বভৌমত্ব বিনষ্টকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সোচ্চার থাকার আহ্বান জানান। এসময় খাগড়াছড়ি জেলা ও সকল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের