কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি | ২৬ আগষ্ট ২০২২, ২০:২৯

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে মো.রফিকুল ইসলাম মাসুদ (৩৫) নামের এক যুবককে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত মো.রফিকুল ইসলাম মাসুদ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের নতুন বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীকে (১৮) তার মা বাড়িতে রেখে বেগমগঞ্জে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। রাত সাড়ে ৮টার দিকে তার মানসিক রোগী স্বামী ও ছেলে রাতের খাওয়া দাওয়া শেষে সামনের রুমে এবং কিশোরী মেয়ে পিছনের রুমে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে মো.রফিকুল ইসলাম মাসুদ কৌশলে তার বসতঘরের দরজা খুলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে। ভিকটিম কিছু বুঝে ওঠার আগেই আসামি ভিকটিমের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বর্তমানে অন্তঃসত্ত্বা মর্মে বাদীনি তাহার এজাহারে উল্লেখ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর