মাদ্রাসা শিক্ষক দম্পতিকে এলোপাতাড়ি কোপ: স্বামী নিহত

মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) | ২৬ আগষ্ট ২০২২, ১৯:৫৩

সংগৃহীত

দ্বীপ উপজেলা মহেশখালীতে মৌলভী জিয়াউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুর ১ টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা সুমাইয়া (রা:) বালিকা মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনই ওই মাদ্রাসার শিক্ষক বলে জানা যায়। নিহত জিয়াউর রহমান ওই গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এবাদুল্লাহ, নেছার, মোস্তাকসহ ৮/১০ জন অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসা শিক্ষক জিয়াউর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী রহিমা বেগমকেও কুপিয়ে জখম করে তারা। রহিমা বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা যায় ৷

এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর