শোক দিবস উপলক্ষে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২৫ আগষ্ট ২০২২, ০৬:১৭

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি)।

বুধবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি ক্যাম্প চত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন নেত্রকোনা ব্যটালিয়ন (৩১ বিজিবি)'র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত মানখিন, বিজয়পুর বিওপি ক্যাম্প কমান্ডার সেলিম ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কবি সজীম শাইন, নিরাপদ সড়ক চাই উপজেলার শাখার সভাপতি এফ এন আলম প্রমুখ।

দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন, বিজিবি ময়মনসিংহ সদর দপ্তরের মেডিকেল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর নোমান ফারজানা, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)'র মেডিকেল অফিসার ডা: মো: জহিরুল ইসলাম, নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: মাহীরা জেবিন (মীম)।

উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এলাকার গরিব ও দুস্থ জনসাধারণের জন্য মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ও ওষুধ বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর